সরকারি কর্মচারীদের রেশনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা এবং সেনাবাহিনীর মতো চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রেশনের মাধ্যমে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আজ সকালে ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ ভূঁইয়া সাত দফা দাবি তুলে ধরেন। সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে—অবসর ভাতা ৮০ ভাগের পরিবর্তে ১০০ ভাগ করা, উন্নয়ন খাত ও কার্যভিত্তিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১০০ ভাগ সিলেকশন গ্রেড প্রদান, কর্মকর্তাদের মতো কর্মচারীদেরও ২০ শতাংশ প্রেষণ ভাতা দেওয়া, পার্বত্য জেলাগুলোতে কর্মরত কর্মচারীদের সর্বনিম্ন তিন হাজার টাকা করে পাহাড়ি ভাতা প্রদান ও দ্রুত স্থায়ী পে-কমিশন গঠন এবং তা বাস্তবায়ন করা।