সরকারি কোটায় এবার ১৫ হাজার বাংলাদেশি হজ পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোটায় চলতি বছর ১৫ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। আজ রোববার জাতীয় সংসদে এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।প্রতিমন্ত্রী বলেন, আগামী হজ আরও বেশি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার বেশ কিছু আগাম পদক্ষেপ হাতে নিয়েছে। এ জন্য নির্ধারিত সময়ের আগেই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় ভালো সুযোগ-সুবিধাসম্পন্ন বাড়ি ভাড়া করা হয়েছে।প্রতি এক হাজার হজ যাত্রীর জন্য একজন করে চিকিৎসক দেওয়া হচ্ছে। এ ছাড়া যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশিক্ষিত হজগাইড দেওয়া হচ্ছে।অন্য এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইমাম প্রশিক্ষণের নিয়মিত প্রশিক্ষণ কোর্সের সিলেবাসে জঙ্গিবাদের বিষয়টি অন্তর্ভুক্ত রাখা হয়েছে। প্রশিক্ষণকালে ইমামদের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে।