সরকারি কোম্পানির অধিকতর শেয়ার ছাড়ার সিদ্ধান্তই হয়নি: বিএসইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানির অধিকতর শেয়ার ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এমনকি এ বিষয়ে সরকারের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো আলোচনাও হয়নি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানান।আজ রোববার সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে সম্প্রতি এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনে কোনো আবেদনও জমা পড়েনি। এমনকি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। তাই এ বিষয়টিকে গুজব বলেই মনে করছে কমিশন।পুঁজিবাজারে যেকোনো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হলে বা অধিকতর শেয়ার ছাড়তে হলে আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়।