সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা দুই লাখ ১০ হাজার: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা দুই লাখ ১০ হাজার ৬৮৬টি। এর মধ্যে প্রথম শ্রেণীর ৩৫ হাজার ৪৬০, দ্বিতীয় শ্রেণীর ২২ হাজার ৪৩৬, তৃতীয় শ্রেণীর এক লাখ ছয় হাজার ১১৮ এবং চতুর্থ শ্রেণীর ৪৬ হাজার ৬৭২টি পদ শূন্য রয়েছে।আজ বুধবার আওয়ামী লীগের হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। মন্ত্রী আরও জানান, ওই সব শূন্যপদে নিয়োগের জন্য বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই।অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ২৮তম বিসিএস পরীক্ষায় ননক্যাডারে উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের চাহিদা অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।