সরকারি চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভায় পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্ট ১৯৭৪ (সংশোধন) অনুমোদন করা হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিগগিরই এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন। যেদিন থেকে জারি করবেন, সেদিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।এর আগে সরকারি চাকরির বয়সসীমা ছিল ৫৭ বছর। অধ্যাদেশ জারির পর তা বেড়ে হবে ৫৯ বছর।সচিবালয়ে আজ মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।এ ছাড়া মন্ত্রিসভায় বিসিএস ক্যাডার সার্ভিস ও অন্যান্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা অনুমোদন করা হয়েছে।