সরকারি চাকুরের আয়কর পকেটের টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সাংসদ ও উচ্চ আদালতের বিচারকদের বেতন আয়করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। বেতনের ওপর প্রস্তাবিত এই আয়কর তাঁদের দিতে হবে নিজের টাকায়। এত দিন তাঁদের বেতন বা সম্মানী আয়করমুক্ত ছিল।পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন-ভাতাদির ওপর আয়কর নিজের টাকায় দিতে হবে। বিদ্যমান বিধান অনুযায়ী, প্রদত্ত বার্ষিক আয়করের অর্থ সরকারি কোষাগার থেকে ফেরত পেতেন তাঁরা। প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতাদির ক্ষেত্রে করমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।স্পিকার, মন্ত্রী, সাংসদদের করমুক্ত সুবিধা প্রত্যাহার সম্পর্কে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এ সুবিধা বৈষম্যমূলক বিধায় বিভিন্ন মহল থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করের টাকা ফেরত পাওয়ায় সরকারি ও বেসরকারি কর্মচারীদের মধ্যে কর আরোপের সমতার নীতি বিঘ্নিত হচ্ছিল। এ কারণে জনগণের কাছে দায়বদ্ধ সরকার হিসেবে সবার ক্ষেত্রে আইন সমভাবে প্রয়োগের লক্ষ্যে তাঁদের বেতন-ভাতাদির ক্ষেত্রে করমুক্ত সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।বর্তমানে যতসংখ্যক কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) প্রতিবছর আয়কর বিবরণী জমা দেন, তার মধ্যে এক লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।এত দিন ধরে তাঁদের আয়কর রাষ্ট্র বহন করে আসছে। তাই কর প্রদানকারী ও আদায়কারী—দুটিই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় কার্যত কোনো অর্থই রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েনি।