সরকারি জমির দখল নিয়ে বানিয়াচংয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমি দখলকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আবুল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হন। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত উপজেলার আগুয়া ও কাউরাকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করেছে।টেঁটাবিদ্ধ অবস্থায় আবুল হোসেনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আগুয়া গ্রামের নূর মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, আগুয়া বাজারের সরকারি কিছু জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে কাউরাকান্দি গ্রামের লোকজন ওই জায়গার দখল নিতে গেলে আগুয়া গ্রামের লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা জানান, সংঘর্ষের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের সম্মুখীন করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।