সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটির ১২তম সভা আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে ষষ্ঠ অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে শিক্ষা ও ষষ্ঠ অধিবেশনে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়ে প্রদত্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অগ্রগতি-সম্পর্কিত প্রতিবেদন কমিটিতে উপস্থাপন করা হয় এবং উপস্থাপিত প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুস, আলহাজ মো. দবিরুল ইসলাম, বি এম মোজাম্মেল হক ও রাশেদা বেগম হীরাসহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস।