সরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রসঙ্গত, সারা দেশে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। এর মধ্যে রাজধানীতে আছে ২৪টি। এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা খুব শিগগিরই প্রকাশ করা হবে।