সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি গতকাল রোববার এ বিষয়টি অনুমোদন করেছে।জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রথম শ্রেণীর পদমর্যাদা দাবি করে আসছিলেন। গতকাল প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় তাঁদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজ। এ প্রসঙ্গে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেন, শিক্ষকদের মর্যাদা দেওয়ার বিষয়ে সরকারের যেসব অঙ্গীকার—এ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার একটি পূরণ হবে।