সরকারি মেডিকেল ও ডেন্টালের কলেজ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১২-১৩ শিক্ষাবর্ষে কলেজ পরিবর্তন শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) শাহ আবদুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কলেজ থেকে বদলি হওয়া নতুন কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এই সময়ে নতুন কলেজে ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে ছাত্রত্ব বাতিল হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য ৯৮ জনকে মনোনীত করা হয়েছে। তাঁদেরকেও ওই একই সময়ের মধ্যে নির্বাচিত মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যোগাযোগ করে ভর্তি হতে বলা হয়েছে।