সরকারি শ্রমিকদের বয়সসীমা ৬০ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের অবসরের বয়সসীমা বাড়াতে বাংলাদেশ শ্রম সংশোধন বিল-২০১০ আজ সোমবার সংসদে পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় সরকারি শ্রমিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বেড়ে ৬০ বছর হলো।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি সংসদে উপস্থাপন করেন। বিলটির ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম একাধিক সংশোধনী দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে আইনটি পাস হয়। আইনটি পাশের যৌক্তিকতা তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, পাবলিক করপোরেশন (ব্যবস্থাপনা সমন্বয়) অর্ডিন্যান্স ১৯৮৬ অনুসারে বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের বয়সসীমা ৬০ বছর। কিন্তু ২০০৬ সালে প্রণীত শ্রম আইনের ২৮ ধারায় শ্রমিকদের অবসরের বয়সীমা ৫৭ বছর থাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের বয়স ৫৭ হলেই অবসরে যেতে হয়। ফলে শ্রমিকদের মধ্যে অবসরের বয়সসীমা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর এ জটিলতা নিরসনেই এ আইন করার প্রস্তাব করা হয়েছে।