সরকারি হাসপাতালে চিকিত্সকদের ৬৮৬১টি পদ শূন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিত্সকের ছয় হাজার ৮৬১টি পদ শূন্য রয়েছে। আর নার্সের শূন্য পদের সংখ্যা তিন হাজার ৫৫১টি।আজ রোববার জাতীয় সংসদে মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এরই মধ্যে শূন্যঘোষিত পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই এসব পদে নিয়োগের কাজ শেষ হবে বলে আশা করা যায়।হাফিজউদ্দিন আহমেদের অন্য প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সক নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে। এরই মধ্যে অস্থায়ী ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসাপাতাল রয়েছে। একই সঙ্গে আরও পাঁচটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।