সরকারি হাসপাতালের চিকিত্সা নিয়ে ৬০ শতাংশ মানুষ অসন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আসা ৬০ শতাংশ মানুষ সেবা নিয়ে অসন্তুষ্ট। নিম্নতম উপার্জনকারী দরিদ্র পরিবারগুলো মাসিক আয়ের ৩৫ শতাংশ ব্যয় করে চিকিত্সা খরচ মেটাতে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এক গবেষণায় এ তথ্য পেয়েছে। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।