সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিগত তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ১৯তম ও ২৬তম বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক প্রতিবেদন উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনা হয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ ভবনে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী কয়েকটি সিদ্ধান্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাব পাঠানোর নিমিত্তে অতিরিক্ত ১৫ দিনের সময় মঞ্জুর করা হয়। এর পরও জবাব পাওয়া না গেলে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে মর্মে সিদ্ধান্ত হয়।বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এম কে আনোয়ার, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান এবং নারায়ণ চন্দ্র চন্দ, সিএন্ডএজি আহমেদ আতাউল হাকিম, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - বাসস।