সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রশাসনের প্রতি বিএনপির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ শনিবার মহানগর নাট্যমঞ্চে চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতারা এ আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী অতিষ্ঠ। প্রশাসন সরকারের ওপর ক্ষুব্ধ। এ অবস্থায় থেকে উত্তরণে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকারের অনৈতিক কাজে সহায়তা করবেন না। তিনি সরকার ও সরকারদলীয়দের অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সরকারের অনৈতিক চাপ মানবেন না। আইনের আওতায় থেকে সরকারের অনৈতিক চাপের প্রতিবাদ করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য নেতারা বক্তব্য দেন।