সরকারের অপকর্মের জবাব দেওয়ার সময় এসেছে: বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নেই।’ তিনি আরও জানান, সরকারের সব অপকর্মের জবাব দেওয়ার সময় এসেছে। আজ বৃহস্পতিবার সকালে জিয়ার মাজারে ফুল দেওয়ার পর তিনি এসব কথা বলেন। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে মুক্তাঙ্গনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে।