সরকারের অবস্থান জানাবেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন প্রেক্ষাপটে দলের বক্তব্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ।সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।কাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দলের ধানমন্ডি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। আজ বুধবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসস।