সরকারের অযোগ্যতার কারণেই টিপাইমুখ বাঁধ হচ্ছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার আমাদের বলা হয়েছে যে টিপাইমুখে বাঁধ নির্মাণ হবে না। সেখানে বাঁধ নির্মাণ করতে হলে আগে বাংলাদেশের পক্ষ থেকে যৌথ জরিপ হবে। বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ ভারত করবে না। তিনি বলেন, ‘আজকেই খবর পেলাম সেখানে বাঁধ হবে।’ সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, অযোগ্যতার কারণেই এই বাঁধ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, আসলে বাংলাদেশে শুধু একটি খাতে দুর্নীতি হয় না। দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। দেশ গভীর সংকটে পড়েছে।