প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মামলায় সরকারের আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি হাইকোর্টের স্থগিতাদেশও স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই বিষয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা আপিলের ওপর ১৮ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।আজ রোববার বেলা সোয়া একটায় প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সরকারের আপিল প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছেন আদালত।