সরকারের উন্নয়ন ঠেকাতেই বিএনপি হরতাল ডেকেছে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার এক মেগাওয়াটও বিদ্যুত্ উত্পাদন করতে পারেনি। বর্তমান সরকার এ সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এখন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ঠেকাতেই বিএনপি হরতাল ডেকেছে।আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা আরও ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানি ও নারী ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম।