সরকারের কর্মকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদ গঠনের পর প্রথম অধিবেশনে বিরোধী দল বিএনপি যোগ দিলেও এর পর থেকে সংসদে তাদের উপস্থিতি কমতে থাকে। বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিরোধী দলের দূরত্বও বাড়তে থাকে। বিরোধী দল সংসদ বর্জন করে। বিরোধী দলকে সংসদে ফেরাতে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিরোধী দল অভিযোগ করে, সরকার তাদের বিরুদ্ধে দমন-নিপীড়নমূলক আচরণ করছে। সরকার অবশ্য ওই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করে। জরিপে বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ যথার্থ ছিল বলে ধারণা পোষণ করেছেন ৩৮ শতাংশ উত্তরদাতা। আগের বছর এমন ধারণা ছিল ৫৭ শতাংশ উত্তরদাতার। অন্যদিকে আচরণ যথার্থ ছিল না, এমন ধারণা আগের বছরের ৪২ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে।বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ যথাযথ ছিল, এই ধারণার পক্ষেও আগের বছরের চেয়ে এবার সমর্থন বেশ কমেছে। আগের বছর ৬৩ শতাংশ উত্তরদাতা এমনটি মনে করেছিলেন। এবার তা কমে ৪৯ শতাংশ হয়েছে। অন্যদিকে ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, সরকারের উদ্যোগ যথাযথ ছিল না। আগের বছর এ হার ছিল ৩৪ শতাংশ।