সরকারের কর্মকাণ্ডে দেশবাসী ফুঁসে উঠছে: ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন বলেছেন, সরকার তাদের নির্বাচনী ওয়াদা বেমালুম ভুলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের ইসলামবিরোধী এসব কর্মকাণ্ডে দেশবাসী ফুঁসে উঠছে।আজ রোববার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখার সভায় সভাপতির বক্তব্যে হেমায়েত উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, নারীনীতি, ফতোয়াবিরোধী রায়, ইসলামী শিক্ষার বিরুদ্ধে সরকারের এসব পদক্ষেপের চরম মূল্য দিতে হবে আগামী নির্বাচনে। কাজেই সরকার যদি নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে চায়, তাহলে ইসলামবিরোধী পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আলতাফ হোসেন, এ বি এম জাকারিয়া, যুগ্ম সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, ফজলুল হক মৃধা, শফিকুল আমীন খান প্রমুখ।