সরকারের কাছে টিঅ্যান্ডটির বকেয়া প্রায় ৫৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের ৪৯ মন্ত্রণালয়ের কাছে টেলিফোন বিল বাবদ ৫৮ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা বকেয়া আছে।আজ জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের তারকা-চিহ্নিত এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।রাষ্ট্রপতির কার্যালয়ে বকেয়া টাকার পরিমাণ নয় লাখ ৩০ হাজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬৬ লাখ, দুর্নীতি দমন কমিশনে এক লাখ ৩০ হাজার, সংস্থাপন মন্ত্রণালয় এবং এর অধীন অফিসে ১২ কোটি ৬০ লাখ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চার কোটি ৩০ লাখ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে তিন কোটি ৪০ লাখ, কৃষি মন্ত্রণালয়ে এক কোটি ৩০ লাখ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ৫১ লাখ, অর্থ মন্ত্রণালয় এক কোটি ৬০ লাখ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৪৯ লাখ, স্থানীয় সরকার বিভাগে দুই কোটি ১৪ লাখ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে তিন কোটি ২০ লাখ, যোগাযোগ মন্ত্রণালয়ে এক কোটি ৭৪ লাখ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঁচ কোটি ৮৬ লাখ, শিল্প মন্ত্রণারয়ে ২৪ লাখ ২৫ হাজার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৮ লাখ ৪০ হাজার, বাণিজ্য মন্ত্রণালয়ে ২১ লাখ ২৫ হাজার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ২৪ লাখ ৫০ হাজার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ লাখ ২৫ হাজার, খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে এক কোটি ১৮ লাখ, তথ্য মন্ত্রণালয়ে ৬৯ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার কোটি ৯০ লাখ, বিদ্যুত্ বিভাগ ১৭ লাখ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক কোটি ১৭ লাখ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৩০ লাখ ৫০ হাজার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৬৪ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ে এক কোটি ৪৩ লাখ, ভূমি মন্ত্রণালয়ে ৪৭ লাখ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ৬ লাখ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৩৭ লাখ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে ২০ লাখ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২০ লাখ ৫০ হাজার, নৌপরিবহন মন্ত্রণালয়ে ১২ লাখ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে তিন লাখ ৫০ হাজার, নির্বাচন কমিশন সচিবালয়ে এক কোটি ১২ লাখ, মত্স ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৪০ লাখ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৭০ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয়ে ছয় লাখ ২০ হাজার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬৫ লাখ ৬০ হাজার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ছয় লাখ ৪০ হাজার, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আট লাখ ৫৫ হাজার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আট লাখ ৫৫ হাজার, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ে তিন লাখ ১০ হাজার, জাতীয় সংসদ সচিবালয়ে তিন কোটি ৪৪ লাখ, মন্ত্রিপরিষদ বিভাগ সাত লাখ ৩০ হাজার, পরিকল্পনা মন্ত্রণালয় ৬৩ লাখ ৭৮ হাজার, আইএমইভি চার লাখ ৩৮ হাজার, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় চার লাখ ৬৪ হাজার ও সরকারী কর্মকমিশন তিন লাখ ১০ হাজার। মন্ত্রী বলেন, বকেয়া বিল আদায়ের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।