সরকারের কাজে গণতন্ত্রের ছাপ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের কাজের মধ্যে গণতন্ত্রের কোনো ছাপ নেই। বিএনপি নেতা ফখরুল বলেন, সরকার মনে করছে এভাবে হত্যা, গুম করে, জেলে পুরে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। কিন্তু সরকারের এই আশা কখনো পূরণ হবে না। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কারাগারে আটক বিএনপির নেতাদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদনে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারের আমলে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করা হয়েছে।