সরকারের কোনো চাপ ছিল না: ছহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার (ইসি) ছহুল হোসাইন বিদায়ী ভাষণে বলেছেন, তাঁরা গত পাঁচ বছর শতভাগ স্বাধীনভাবে কাজ করেছেন। সরকারের দিক থেকে কখনো কোনো চাপ ছিল না।আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছহুল বলেন, ‘আমাদের দায়িত্ব গ্রহণের সময় প্রশ্ন ছিল নির্বাচন কেন সুষ্ঠু হয় না। আগে ভোটার তালিকার ত্রুটির জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি। সে জন্য দুই বছর সময় নিয়ে ছবিযুক্ত ভোটার তালিকা করেছি। সব ধরনের নির্বাচনী আইনে সংস্কার এনেছি। আমরা সব ক্ষেত্রেই সফল হয়েছি। কোনো হতাশা নেই।’ বিএনপির সমালোচনা সম্পর্কে ইসি বলেন, বিরোধী দল রাজনীতির জন্যই অনেক কথা বলে। তিনি বলেন, সারা দেশে সব উপজেলায় সার্ভার স্টেশন করা হয়েছে। বিরোধী দল বিএনপির বিভক্তি নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারে প্রশ্ন করা হলে ছহুল জানান, একটি চিঠির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই চিঠিতে বিএনপির বেশির ভাগ নেতার সই ছিল। কিন্তু বিএনপির অনেক নেতা পরে সই করার কথা অস্বীকার করেন। ছহুল আরও জানান, এসব কারণে সেসময় ভুল বোঝাবুঝি হয়। তবে সেটি কমিশনের ভুল নয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, সে সময়ের পরিস্থিতির কারণেই এমনটা হয়।ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে পারেননি কেন—এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, সংসদ নির্বাচন ইসির একক এখতিয়ার। কিন্তু স্থানীয় নির্বাচনে সরকারের সঙ্গে পরামর্শ করতে হয়। সে জন্য সময়মতো করা যায়নি।