সরকারের দুর্নীতি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার যে দুর্নীতিবাজ, তা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এখনো পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়নি, তার আগেই কানাডায় এ-সংক্রান্ত দুর্নীতির তদন্ত শুরু হয়ে গেছে।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ‘শাবাশ তারেক রহমান’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বাঁচাও বাংলাদেশ বাঁচাও তারেক রহমান’ নামের একটি সংগঠন।এতে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, এ সরকার বুঝে গেছে তাদের উপর জনগণের কোনো আস্থা নেই। এ কারণে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করতে চাইছে। খালেদা জিয়া ও তারেক রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়া, তারেক তথা বিএনপিকে ছাড়া নির্বাচন করলে সে সংসদ ১৬ দিনও টিকবে না। মহাজোট সরকারকে ব্যর্থ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সব মানুষের জীবন বিপন্ন। প্রধানমন্ত্রী দেশকে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঠেলে দিচ্ছেন।