সরকারের নিয়ন্ত্রণে যাবে না কওমি মাদরাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসা ব্যবস্থাপনায় কোনো রকম সরকারি হস্তক্ষেপ মানবে না কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া (বেফাক)।আজ মঙ্গলবার বেফাকের মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে তারা জাতীয় শিক্ষানীতি থেকে ধর্মনিরপেক্ষতার দর্শন বাদ দেওয়া, সাধারণ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্বতন্ত্র কওমি শিক্ষানীতি করার দাবি জানাবে।এসব দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপিও দেবে বেফাক।বৈঠকে বক্তারা বলেন, শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলিকুজ্জামানের কাছে বেফাক তাঁদের মতামত দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মতামত জানানো হয়েছে। এর পরও গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আলেমদের সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বেফাকের কোনো মতামতের ব্যাপারে অবগত নন।সভায় কওমি মাদরাসা সরকারি নিয়ন্ত্রণে না গিয়ে চিরায়ত ধারায় স্বশাসিত থাকবে বলে সিদ্ধান্ত হয়।শুরা অধিবেশনের সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবর স্মারক পেশ করে আমরা পর্যবেক্ষণে থাকব। যদি আমাদের মতামত অগ্রাহ্য হয়, তাহলে মতামত গ্রহণের যাবতীয় প্রদক্ষেপ গ্রহণে বেফাক বাধ্য হবে।’