সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা ক্ষতিগ্রস্ত এলাকার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২০ দিনের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বোরবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন ও শেখ মো. জাকির হোসেন জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক আইন প্রণয়ণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এক হাজার ৭৪২ কিলোমিটার বাঁধ ও সাড়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণ ও অবকাঠামো নির্মাণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানাতে বলেছেন। আগামী চার সপ্তাহে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব, একনেক, অর্থ, আইন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয় সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ১৩ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়।