পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপের ওপর তীক্ষ দৃষ্টি রাখছে জাপান। অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করেই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেবে জাপান।আজ রোববার ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। তিনি আজ জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।শিরো সাদোশিমা বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল অত্যন্ত দুঃখজনক। তবে প্রায় তিন বিলিয়ন ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল।বিশ্বব্যাংকের পরিবর্তে এত বিপুল পরিমাণ অর্থ এককভাবে জাপানের পক্ষে জোগানো সম্ভব নয়। শিরো সাদোশিমা বলেন, ‘দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষাপটে সত্য উদ্ঘাটনে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে ব্যাপারে আমরা তীক্ষ নজর রাখছি। এর ওপরই নির্ভর করছে পদ্মা সেতু প্রকল্পে জাপানের সহযোগিতা। তবে পূর্বপ্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলার এখনো ওই প্রকল্পের জন্য নির্ধারিত রয়েছে।’(বিস্তারিত আসছে)