সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিপে দেখা গেছে, আগের বছরের তুলনায় এ বছর দুর্নীতির চিত্রও তেমন বদলায়নি। এবারের জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ নাগরিক মনে করেন, দুর্নীতি বেড়েছে। আগের বছর এমন ধারণা ছিল ৩৪ শতাংশের। অন্যদিকে বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে—এমন মত প্রকাশ করেছেন ৪৩ শতাংশ উত্তরদাতা। আগের বছর এই মত ছিল ৪২ শতাংশের।জরিপের ফল থেকে জানা গেছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশনের ব্যাপারে এ বছর জনগণের মধ্যে আস্থা আগের বছরের তুলনায় বাড়লেও দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না—এমন প্রশ্নে জনমত প্রায় বিভক্ত। তবে সংসদ পরিচালনা নিয়ে সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে। বর্তমান সরকারের আমলে বিচারব্যবস্থার অবনতি হয়েছে বলেও বেশির ভাগ উত্তরদাতা মত দিয়েছেন, যদিও আগের বছর ‘উন্নতি হয়েছে’ বলে জানিয়েছিলেন অধিকাংশ উত্তরদাতা।সংসদসংসদকে কার্যকর রাখার ব্যাপারে বতর্মান সরকারের কর্মকাণ্ড নিয়ে আগের বছর ৬৫ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টির কথা জানালেও এবার তা ৫২ শতাংশে নেমে এসেছে। এ বিষয়ে এবার অসন্তোষ প্রকাশ করেছেন ৪৪ শতাংশ, এই হার আগের বছর ছিল ৩৪ শতাংশ।বিচারব্যবস্থাবর্তমান সরকারের আমলে বিচারব্যবস্থার উন্নতি হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ নাগরিক বলেছেন উন্নতি হয়েছে। আগের বছর এই মত জানিয়েছিলেন ৫২ শতাংশ। অবনতি হয়েছে বলে মত দিয়েছেন ২৮ শতাংশ, যা আগের বছর ছিল ১৬ শতাংশ। পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে—এমনটি মনে করেন ২৩ শতাংশ নাগরিক, এই হার আগের বছর ছিল ৩২ শতাংশ।দুর্নীতি দমন কমিশনকমিশনের স্বাধীনভাবে কাজ করার বিষয়ে মতামত জানতে চাইলে ৪৮ শতাংশ নাগরিক এ ব্যাপারে তাঁদের ইতিবাচক মত প্রকাশ করেন। নেতিবাচক মত প্রকাশ করেন ৪৫ শতাংশ অংশগ্রহণকারী। বাকি সাত শতাংশ কোনো মন্তব্য করেননি।নির্বাচন কমিশননির্বাচন কমিশন বর্তমান সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারছে—এমন মন্তব্য করেছেন ৫৭ শতাংশ অংশগ্রহণকারী। ৩৮ শতাংশ নাগরিক এর বিপরীত মত জানিয়েছেন। বাকি পাঁচ শতাংশ কোনো মত দেননি।