সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুললে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে না। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গত শনিবার রাতে যশোরের শার্শা থানার যুবদল নেতা আবদুল হামিদকে হত্যার জন্য আওয়ামী যুবলীগের সন্ত্রাসীদের দায়ী করে তিনি এ কথা বলেন।দেলোয়ার হোসেন খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা আবু সাঈদ বাদল হত্যারও তীব্র নিন্দা জানিয়েছেন। আজ সকালে আবু সাঈদ বাদল খুন হন। তিনি বাদলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সাজা দাবি করেন।দেলোয়ার হোসেন বলেন, সরকারি দলের অঙ্গ সংগঠনগুলোর দমন-পীড়ন, নির্যাতন ও একের পর এক হত্যার কারণে দেশ আজ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। তিনি এসব বন্ধ করে দ্রুত বিচার দাবি করেন। খবর ইউএনবি।