সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে বিএনপি। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের গণতান্ত্রিক আচরণের কোনো ইচ্ছা আছে বলে আমরা মনে করছি না। সরকার সম্পর্কে আমরা প্রথম থেকেই আশঙ্কা করছি, সরকার তাদের সেই পুরোনো ঐতিহ্য অনুযায়ী একদলীয় শাসনব্যবস্থাকে আবার চালু করতে চায়। আর আমাদের সেই আশঙ্কায় পরিণত হতে যাচ্ছে। ফলে আমরা মনে করছি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। পূর্ণভাবে, সামগ্রিক, সর্বাত্মক আন্দোলনে যেতে হবে।’এ আন্দোলনের সঙ্গে আগের ঘোষিত সাংগঠনিক সফর, লং মার্চ, রোড মার্চ—এসব কর্মসূচি পালন করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় রেখে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।