সরকারের ব্যর্থতার কথা বললেই জনগণ হাসে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ জনগণের সরকার। ষড়যন্ত্র করে এ সরকারের পতন ঘটানো যাবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংসদে বাতিল হয়েছে। এতে ফিরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন নিয়ে কিছু বলার থাকলে সংসদে এসে বলুন। তিনি বলেন, খালেদা জিয়া যখনই সরকারের ব্যর্থতার কথা বলেন, তখনই জনগণ হাসে।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।বিরোধী দল বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের নেতা বলেন, ‘অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের চেষ্টা করলে আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মী তা প্রতিহত করবে।’ বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যা বলার সংসদে এসে বলুন।’মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সারা পৃথিবীতে বহু বছর ধরে মানবতাবিরোধীদের বিচার চলছে। অথচ ৪০ বছর পর এই বিচার চাইতে আমাদের রাজপথে নামতে হচ্ছে, যা দুর্ভাগ্যজনক।’ গতকাল চাঁদপুর ও লক্ষ্মীপুরে ইচ্ছে করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।যুদ্ধাপরাধীর বিচার এবং এ বিচারে বাধাদানকারীদের শাস্তির দাবিতে এ সভা করে আওয়ামী লীগ।