সরকারের ভাবমূর্তি নষ্টকারী নেতা-কর্মীদের রেহাই নেই: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, দলের নেতা-কর্মীদের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করলে তাকে কোনোমতেই ছাড় দেওয়া হবে না। আজ শনিবার সকালে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উদ্যোগে এনার্জি বাল্ব বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিগত জোট সরকার এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন না করে, সারা দেশে খাম্বা বসানোর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদ্যুৎসংকট সৃষ্টি করেছে।জনাব মান্নান বলেন, মহাজোট সরকার সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ে এনার্জি বাল্ব বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং সৌরবিদ্যুত্ উত্পাদনের মাধ্যমে ঘাটতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার দোহার নবাবগঞ্জে দৌলতপুর গোয়ালখালী এলাকায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান ।অনুষ্ঠানে ৪৭ হাজার গ্রাহকের মধ্যে এক লাখ ১০ হাজার বাল্ব বিতরণ করা হয়।