সরকারের মুখে আলোচনার কথা ‘বালকসুলভ’: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের মুখে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা ‘বালকসুলভ’। এর কোনো সারমর্ম নেই।আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পাশে বিএনপির নেতা সাংসদ এম কে আনোয়ার ও বরকতউল্লার মামলা প্রত্যাহার এবং তাঁদের মুক্তির দাবিতে দলীয় সাংসদদের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।উপনির্বাচনে বিজয়ী বিএনপির এই সাংসদ বলেন, সরকার আলোচনার কথা বলে কিন্তু বিশ্বাস করে না। তাদের আলোচনার সদিচ্ছা ও আন্তরিকতা নেই। তারা আলোচনা চায় না, সংঘাত চায়। তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে। যদি আলোচনা চায়, তাহলে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বন্দীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, সরকার ব্যর্থ। এদের বিরুদ্ধে জবাব দিতে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বিএনপির সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংসদ শহীদউদ্দিন চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা, সৈয়দা আশিফা আশরাফি, রেহানা আক্তার প্রমুখ।