সরকারের লোকজনই ইলিয়াসকে নিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীকে সরকারের লোকজনই তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই সরকারকেই তাঁকে খুঁজে বের করতে হবে উল্লেখ করে তিনি বলেন, না পারলে এর দায় সরকারকেই নিতে হবে। আজ বুধবার ডিওএইচএসে ইলিয়াস আলীর বাসায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুল। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।মির্জা ফখরুল আরও বলেন, ঢাকার ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা চৌধুরী আলমকে তুলে নিয়ে যাওয়ার পর দুই বছর কেটে গেছে। এখনো তাঁর খোঁজ নেই। এ সরকার ব্যর্থ। পায়ের নিচে তাদের মাটি নেই। তাই শেষ মুহূর্তে এসে সরকার বিরোধী দলের ওপর অত্যাচার-নিপীড়ন বাড়িয়ে দিয়েছে এবং গুম-হত্যা চালিয়ে যাচ্ছে।