সরকারের সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সাকা চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন,‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার দলীয় সরকার যুক্ত হয়নি। এতে প্রমাণিত হয়েছে, সদিচ্ছা থাকলে দলীয় সরকার কোনো বিষয় নয়, নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে।’আজ রোববার সকালে চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন কাদের চৌধুরী এ কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমি কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সমর্থন করিনি। আফ্রিকার গভীর জঙ্গলেও এ ধরনের সরকার খুঁজে পাওয়া যায় না।’