সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে ফিরে যেতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় আজ রোববার শ্রেণীকক্ষে ফেরেননি তাঁরা। বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, শিগগিরই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে এবং তাঁরা শ্রেণীকক্ষে ফিরে যাবেন।জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়িত হলেই তাঁরা শ্রেণীকক্ষে ফিরে যাবেন। আন্দোলনরত একজন শিক্ষার্থী সুদীপ্ত সাহাও একই কথা বলেন। তিনি বলেন, শ্রেণীকক্ষে ফিরে যেতে তাঁরা প্রস্তুত। এর আগে গত বুধবার বিকেলে বুয়েটের চলমান সংকট সমাধানে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বুয়েটে শিক্ষার সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের তিনটি দাবি—সহ-উপাচার্যকে অপসারণ, মামলা প্রত্যাহার ও হলগুলোর প্রশাসনিক পদে রদবদলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।