সরকারের সুপরিকল্পিত হামলা: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। জনগণের রক্তে হাত রঞ্জিত করেছে সরকার। তিনি আগামীকালের গণমিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগকে কালকের সমাবেশ প্রত্যাহার করারও আহ্বান করেছে দলটি।আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।ফখরুল বলেন, ডিএমপির নিষেধাজ্ঞা আজ রাত ১২টা পর্যন্ত বলবত্। কালকের জন্য নয়। কালকের কর্মসূচি নিয়ে ডিএমপির আর কোনো নিষেধাজ্ঞা জারি করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।সারা দেশে আজকের ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। জনগণের রক্তে হাত রঞ্জিত করেছে সরকার। তিনি বলেন, এখন পর্যন্ত হামলায় দেশের বিভিন্ন জায়গায় তিনজন নিহত, ১১৭৫ জন আহত এবং ১২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মধ্যে ৩৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা এখন চিকিত্সাধীন।এই পুরো ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দায়ী করছে বিএনপি।