সরস্বতী পূজা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাল মঙ্গলবার সারা দেশে উদ্যাপিত হবে সরস্বতী পূজা। হিন্দু সম্প্র্রদায়ের ধর্মীয় বিধান মতে, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। রাজধানী, জেলা, উপজেলা ও গ্রামপর্যায়ে বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সরস্বতী পূজা উদ্যাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষ আবহমানকাল থেকে এখানে মিলেমিশে বসবাস করে আসছে। পারস্পরিক এই সম্প্রীতি আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, ইসকন মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজা অনুষ্ঠিত হবে। বাসস।