সরস্বতীকে অনুসরণ করে জ্ঞান আহরণের আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘জ্ঞানের কোনো শেষ নেই। আমরা যে পেশায় আছি সেখানে জ্ঞান ছাড়া আমাদের অস্তিত্ব নেই।’ তিনি সরস্বতী দেবীকে অনুসরণ করে জ্ঞান আহরণের জন্য ব্যস্ত থাকতে সবার প্রতি আহ্বান জানান।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আজ মঙ্গলবার বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাণী অর্চনা পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।শুভেচ্ছা বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, দেবী সরস্বতীর বাণী জ্ঞানের, সংস্কৃতির, সভ্যতার ও শিক্ষার প্রতীক। জ্ঞানের কোনো সীমারেখা নেই।