সরাইপাড়ায় আটটি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সরাইপাড়ায় আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে সংঘটিত এ আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়। জানা গেছে, সরাইপাড়া মমতাজ বাইলেইনে রাত সাড়ে আটটার দিকে কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আটটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।