সরাইলে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠ ও তাঁর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি সংগঠন একই স্থানে সমাবেশ ডাকায় গোলযোগের আশঙ্কায় গতকাল বুধবার রাত নয়টায় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়। আজ রাত আটটা পর্যন্ত তা বলবত্ থাকবে। স্থানীয় উপজেলা প্রশাসন জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সাংসদ মুফতি ফজলুল হক আমিনীর কথিত গৃহবন্দিত্বের অবসানের দাবিতে দলের পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়। একই স্থানে ওলামা পরিষদ নামের একটি সংগঠন একই সময়ে সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠ ও তাঁর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।গতকাল বুধবার রাত নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলামের নির্দেশে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রাত আটটা পর্যন্ত এই আদেশ বলবত্ থাকবে। পুলিশ জানায়, আমিনীর কথিত গৃহবন্দিত্বের অবসানের দাবিতে আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে মহাসমাবেশের ডাক দেয় তাঁর দল। মহাসমাবেশে তাঁর দল ও সমমনা ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা ছিল। এদিকে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ওই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয় ওলামা পরিষদ নামে আরেকটি সংগঠন। এতে সম্ভাব্য গোলযোগ এড়াতে গতকাল রাত নয়টার দিকে সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলাম উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠ ও তাঁর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তিনি বলেন, জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।