সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ । এর আগে গত শনিবার উভয় পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে পরমানন্দপুর গ্রামের আইয়ুব আলী ও মোশারফ খানের লোকজন আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।