সরাইলে দুই দল শ্রমিকের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি রাইস মিলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে উপজেলার পানিশ্বর বাজারসংলগ্ন পপুলার রাইস মিল ও সাত্তার রাইস মিলের শ্রমিকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়। পরে উভয় মিলের প্রায় অর্ধশত শ্রমিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাত্তার রাইস মিলের শ্রমিক মো. মাজু মিয়াসহ (৫০) উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় বেলা একটার দিকে মাজু মিয়া মারা যান।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।