সরাইলে নিজামীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর তুলনা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজামীর একটি কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।কুশপুত্তলিকা পোড়ানোর আগে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এর পর নিজামীর একটি কুশপুত্তলিকাকে জুতাপেটা করে তাতে অগ্নিসংযোগ করা হয়।মিছিলের পর একই স্থানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জয়নাল উদ্দিনের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন যুবলীগের সরাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফউদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, আবদুল হালিম, শের আলম প্রমুখ।