সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ও গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আলী নগরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ আহত হন। জেলা সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামে।এদিকে, একই মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী সুরমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মো. ইয়াছিন মিয়া (৬০) ঘটনাস্থলেই মারা যান।গুরুতর আহত অটোরিকশার যাত্রী মো. শাহ আলম (৪০) গত রাতে জেলা সদর হাসপাতালে ও মো.নান্নু মিয়া (৪৫) ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় আহত অপর যাত্রী সৈয়দ আলী (৩৮) চিকিত্সাধীন অবস্থায় আজ সোমবার ভোরে ঢাকায় মারা গেছেন। নিহত চারজনেরই বাড়ি বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, দুটি দুর্ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।