সরাইলে প্রতিপক্ষের দায়ের কোপে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ রোববার সকালে প্রতিপক্ষের হামলায় ফিরোজা বেগম নামে এক বছরের এক শিশু খুন হয়েছে। সকাল নয়টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, টিঘর গ্রামের বকুল মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী জিল্লু মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে জিল্লু মিয়া লোকজন নিয়ে বকুল মিয়ার বসতঘরে হামলা চালান। এ সময় দায়ের কোপে বকুল মিয়ার মেয়ে ফিরোজা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, ঘটনার পর জিল্লু মিয়া ও তাঁর লোকজন গ্রাম ছেড়ে পালিয়েছে।