সরাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১৫ আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক অজ্ঞাতনামা (৪০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা-কবলিত বাসের অজ্ঞাতনামা (৪৫) এক যাত্রীকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা ঘটলেও এ মুহূর্তে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।